হাওজা নিউজ এজেন্সি’র বরাতে জানা যায়, কাফেরদের প্রতি লা‘নত ও গালিগালাজের বিধান সম্পর্কে করা এক প্রশ্নের জবাবে শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী নিম্নোক্ত দিকনির্দেশনা প্রদান করেছেন—
প্রশ্ন: কাফেরদের— (হোক তারা আহলে কিতাব হোক বা অন্য কেউ)— তাদের প্রতি লা‘নত ও গালিগালাজ করার বিধান কী?
উত্তর: কাফেরকে গালি দেওয়া—যতক্ষণ তা জুলুম (অত্যাচার) হিসেবে গণ্য না হয়— ততক্ষণ তা ‘মারজূহ’ (অপ্রাধান্যপ্রাপ্ত/অপছন্দনীয়) হিসেবে বিবেচিত। তবে যেখানে প্রয়োজন দেখা দেয়, সেখানে কাফেরদের ‘হিজা’ (ব্যঙ্গ-বিদ্রূপ/নিন্দা) করা যেতে পারে।
সংক্ষিপ্ত ব্যাখ্যা: এ বক্তব্যে মূলত ইঙ্গিত করা হয়েছে যে, শরিয়ত অযথা গালিগালাজকে সমর্থন করে না; বরং তা পরিহারযোগ্য বলে বিবেচিত। তবে বিশেষ প্রেক্ষাপটে— যেখানে প্রয়োজনীয়তা বিদ্যমান বা আবশ্যকীয় হয়ে উঠে—সেখানে সমালোচনামূলক বা নিন্দামূলক ভাষা ব্যবহারের অবকাশ থাকতে পারে।
আপনার কমেন্ট